Authority

About

Academic

Divisions

Center/Cell/Wing

Regional Center

Results

  • Online Admission

  • Notice

    Journal & Research

    বাউবি উপাচার্যের নাম ব্যবহার করে প্রতারণার অপচেষ্টা: সতর্কীকরণ বিজ্ঞপ্তি       ||    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয়পত্র (Student ID Card) এ QR Code সংযোজন এবং শিক্ষার্থী পরিচয়পত্র যাচাই সংক্রান্ত বিজ্ঞপ্তি       ||    
    BANGLADESH OPEN UNIVERSITY

    News & Events

    Latest news, events and activities of Bangladesh Open University.

    ● Dec 16, 2025

    বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ১৬ ডিসেম্বর ২০২৫ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

    Read More →
    ● Dec 15, 2025

    বাউবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) আজ ১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিভিন্ন স্মরণীয় কর্মসূচির আয়োজন করা হয়।

    Read More →
    ● Dec 13, 2025

    বাউবির বিএড প্রোগ্রামের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত : ভর্তি পরীক্ষা পরিদর্শন করলেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এডুকেশন পরিচালিত বিএড প্রোগ্রামের ২০২৬ শিক্ষাবর্ষের (২৬তম ব্যাচ) ভর্তি পরীক্ষা আজ শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ বিকাল ৩.০০টা থেকে ৪.০০টা পর্যন্ত ঘণ্টাব্যাপী সারা দেশের ২৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

    Read More →
    ● Dec 2, 2025

    বাউবিতে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদে আজ ০২ নভেম্বর ২০২৫ তারিখ মঙ্গলবার বাদ যোহর আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কোরআন খতম শেষে দোয়া অনুষ্ঠানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

    Read More →
    ● Nov 30, 2025

    কেনিয়ায় ACU আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম কেনিয়ার রাজধানী নাইরোবিতে The Association of Commonwealth Universities (ACU) ও University of Nairobi আয়োজিত ACU Council Meeting and Congress-এ অংশগ্রহণ শেষে আজ সকালে দেশে ফিরেছেন।

    Read More →
    ● Nov 23, 2025

    বাউবির ঝুঁকিপূর্ণ পুরাতন ভবন খালি করার নির্দেশ: শিক্ষার্থীদের রুম ত্যাগ ও অফিস কার্যক্রম স্থানান্তরের ঘোষণা

    সাম্প্রতিক সময়ে দেশে বারবার ভূমিকম্প অনুভূত হওয়া এবং যেকোনো মুহূর্তে বড় ধরনের কম্পনের আশঙ্কা বিবেচনায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রশাসন পুরাতন ভবনগুলোর নিরাপত্তা মূল্যায়নে জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে আজ সকালে ভূমিকম্প ঝুঁকি হ্রাস ও তাৎক্ষণিক করণীয় বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর

    Read More →
    ● Nov 5, 2025

    চাঁদপুরে বাউবির নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রে নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০৫ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় চাঁদপুর উপ-আঞ্চলিক কেন্দ্রের নিজস্ব ক্যাম্পাসে (সেনগাঁও, আশিকাটি, চাঁদপুর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাউবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

    Read More →
    ● Nov 3, 2025

    জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাউবি উপাচার্য

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম জাপানের হিরোশিমায় অনুষ্ঠিত পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে গতরাতে দেশে ফিরেছেন। উল্লেখ্য, তিনি গত ২৮ অক্টোবর (মঙ্গলবার) জাপানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

    Read More →
    ● Oct 21, 2025

    বাউবির ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন : “সার্টিফিকেট নয়, দক্ষ মানবসম্পদ গড়াই বাউবির লক্ষ্য” — বাউবি উপাচার্য

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ আজ মঙ্গলবার গাজীপুর ক্যাম্পাসে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। দিনব্যাপী নানা বর্ণাঢ্য কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সকাল ৯টায় জাতীয় পতাকা ও বাউবি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

    Read More →
    ● Oct 19, 2025

    পাইকগাছায় বাউবির উপ-আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে খুলনার পাইকগাছা উপজেলায় আজ শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একটি উপ-আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি খুলনা জেলার পাইকগাছা উপজেলায় অবস্থিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সেমিনার হলে অনুষ্ঠিত হয়।

    Read More →
    ● Oct 13, 2025

    “শিক্ষকতার আসল সার্থকতা শিক্ষার্থীর মনে জায়গা করে নেওয়া” : ইউজিসি চেয়ারম্যান

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হায়ার এডুকেশন অ্যান্ড ট্রেনিং এক্সিলারেশন (হিট) প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য “পেশাগত উন্নয়ন প্রশিক্ষণ কোর্স” এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানটি আজ ১৩ অক্টোবর ২০২৫, সোমবার সকাল ১১টায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি)

    Read More →
    ● Oct 11, 2025

    চেন্নাইয়ে আন্তর্জাতিক সভা শেষে দেশে ফিরলেন বাউবি উপাচার্য ও ট্রেজারার

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত তিনদিনব্যাপী আন্তর্জাতিক পরামর্শ সভা “Consultative Meeting on Blended Learning in TVET”-এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে এসেছেন।

    Read More →
    ● Sep 20, 2025

    শরণখোলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্রের শুভ উদ্বোধন

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে বাগেরহাটের শরণখোলা উপজেলায় আজ শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের একটি উপ-আঞ্চলিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শরণখোলায় এ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা আরও সহজলভ্য ও সময়োপযোগী হলো।

    Read More →
    ● Sep 17, 2025

    কোয়ালিটি এডুকেশনের নতুন দিগন্ত উন্মোচন করেছে বাউবি : উপাচার্য

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ঢাকা আঞ্চলিক কেন্দ্রে আজ (১৭ সেপ্টেম্বর ২০২৫) বিভিন্ন প্রোগ্রামের সমন্বয়কারীদের সঙ্গে প্রমোশনাল কার্যক্রম বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। “গত এক বছরে বাউবির শিক্ষার গুণগতমানে অনেক ইতিবাচক পরিবর্তন

    Read More →
    ● Sep 17, 2025

    বাউবিতে “টেন্ডার, পণ্য ও সেবা ক্রয়” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে(বাউবি)“পিপিআর ২০০৮ ও পিপিএ ২০০৬ অনুযায়ী টেন্ডার, পণ্য ও সেবা ক্রয়” বিষয়ক এক প্রশিক্ষণ গাজীপুরস্থ ক্যাম্পাসের শিক্ষক সেমিনার হলে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৫ বুধবার সকাল ০৯:৩০টায় অনুষ্ঠিত হয়।

    Read More →
    ● Sep 15, 2025

    “প্রমোশন নয়, জ্ঞানভিত্তিক গবেষণার প্রসারই প্রবন্ধ প্রকাশের মূল লক্ষ্য”— বাউবি উপাচার্য

    বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) “সূচিকৃত জার্নালে গবেষণা প্রবন্ধ প্রণয়ন ও প্রকাশনা”(Preparation and Publication of Research Articles in Indexed Journals) বিষয়ক এক সেমিনার গাজীপুরস্থ ক্যাম্পাসের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে আজ ১৪ সেপ্টেম্বর ২০২৫ রবিবার সকাল ১০:০০টায় অনুষ্ঠিত হয়।

    Read More →
    ● Sep 10, 2025

    বিপসট ও বাউবির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর

    বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর মধ্যে বিজ্ঞান, শিক্ষা, গবেষণা ও বৃত্তি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুরে অবস্থিত বিপসট-এর আয়োজনে আজ ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

    Read More →
    ● Sep 7, 2025

    “শিক্ষার কোনো বয়স নেই” ৭৫ বছর বয়সে বিএ পাস সাদেক আলীকে বাউবির সংবর্ধনা

    এই তো সে দিনের কথা! নাটোরের ৭৫ বছরের এক কৃষক সাদেক আলীর গল্প শুনে আমার শিক্ষক অধ্যাপক ড. শমশের আলী স্যারের চোখ দ’টি যেন শিশুর মতো আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। বিস্ময়ে ভরা কণ্ঠে তিনি বললেন— “এরাই তো বাউবির আসল প্রেরণা, এরাই দূরশিক্ষার দর্পণ। তোমরা সাদেক আলীকে সম্মানিত করতে দেরি করো না”। সেই স্বপ্নই যেন সত্যি হলো আজ ৭ আগস্ট ২০২৫ রবিবার, গাজীপুরের বাউবি অডিটোরিয়ামে।

    Read More →